টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

কুতুবপুরে নির্মম হত্যাকান্ডের শিকার জাহাঙ্গীর আলম জনির প্রধান হত্যাকারী গ্রেফতার হলেও অন্যান্য আসামীদের গ্রেফতারে অবহেলা করায় মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। 
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায়  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম জনিকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এই বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘদিন অতিবাহিত হলেও খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
মানববন্ধনে হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে বেশ কয়েকজনের নাম ও ছবি প্রকাশ করে তাদের অবিলম্বে ফাঁসির দাবি জানানো হয়। অভিযুক্তরা হলেন - ​ফারজানা আক্তার মুন্নি,​হাফসা আক্তার শেলী,  সৈকত, ​লিংকন, ​আমিনা বেগম।
এসময় বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অনতিবিলম্বে জনি হত্যার সমস্ত আসামিকে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির ডাক দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। 
​মানববন্ধনে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকার শত শত সাধারণ মানুষ ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন নিহত জাহাঙ্গীর আলম জনির পিতা আলহাজ্ব আব্দুস সাকুর, বোন জামাতা আল-আমিন, চাচা মিজানুর রহমান মিলন, চাচা আরশাদ মিয়া, ভাই তানভীর, আবু বকর সহ এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে

2

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

3

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলে

4

নাসিকের প্রায় ১ হাজার ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

5

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

8

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

9

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন

10

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার ব

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

13

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

14

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

18

আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর

19

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

20