টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন, চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা

সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) অধ্যাদেশ অনুমোদন হওয়ায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার দুপুরে শহরের চানমারী চেম্বার ভবনে আয়োজিত সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলার পরিকল্পিত উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় চেম্বারের সভাপতি ও  সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মতো একটি শক্তিশালী অবকাঠামোগত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। ঢাকায় রাজউক যেভাবে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে, তেমনি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। অনেক সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে আছে। এসব জমি উদ্ধার করে শিশুদের জন্য খেলার স্থান ও উন্মুক্ত পরিবেশ তৈরিতে চেম্বার উদ্যোগী হবে।
তিনি আরো উল্লেখ করেন, বিগত সরকার নারায়ণগঞ্জে দুই-তিন তলার বেশি ভবন নির্মাণে বিধিনিষেধ আরোপ করেছিল এবং জেলার উন্নয়নের ক্ষেত্রে ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এর ফলে নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে রাখা হয়, যা জেলার জনগণের জন্য অসম্মানজনক। তিনি বলেন, নারায়ণগঞ্জ দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে, তাই এটিকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন এবং এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। 
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক আহমেদুর রহমান তনু, রিয়াজ চৌধুরী, তানিম তৌহিদসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের

1

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

2

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রে

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

5

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

6

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

7

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল

8

কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনুষ্ঠান শুক্রবারেই হবে – শহিদুল ইস

9

কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনা

10

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

11

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায়

12

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

13

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

14

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি ম

15

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

16

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

17

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

18

মিশন পাড়া জামে মসজিদের সামনে থেকে ময়লা অপসারণের দাবিতে প্র

19

শহীদের বিরুদ্ধে অপপ্রচার করায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

20