ফতুল্লা থানা পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী, একাধিক গুম, হত্যা সহ ১২ মামলার আসামী রাজ্জাক (৪৫) ও তার পুত্র সাত মামলার আসামী ওয়াসিম(২৩) কে গ্রেফতার করেছে। দুর্ধর্ষ ওই অপরাধী পিতা – পুত্রের হেফাজত থেকে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দর থানার কুশিয়ারা গ্রাম থেকে ১ এপ্রিল বুধবার দুই আসামী গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বন্দর থানার কুশিয়ারা থেকে ফতুল্লা থানার ইসদাইর এলাকার রাজ্জাক ও তার পুত্র ওয়াসিমকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে ইসদাইর বায়ান্ন বাড়ী থেকে ৫৩ রাউন্ড তাজা গুলি করে।
গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে দুটি হত্যা, গুম, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজী সহ মোট ১২ টি মামলা এবং পুত্র ওয়াসিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজী মাদক,অস্ত্র সহ সাতটি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।
মন্তব্য করুন