টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর

নারায়ণগঞ্জ শহরে পুলিশের এক কর্মকর্তা ও তার সোর্সকে ধরে বেধড়ক পিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জনতার বিরুদ্ধে। 
রবিবার (১৫ মার্চ) বিকেল পাচঁটার দিকে গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন থানকাপড় মার্কেটের সামনে এ মারধরের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন এসআই মিজান তার এক সোর্সকে সঙ্গে নিয়ে হোসিয়ারী কর্মচারী রমজান ও তার এক সহযোগীকে আটক করে সিএনজিতে তুলে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করছিল। এসময় ওই দুই যুবকের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে এসআই মিজানসহ তার সোর্সকে আটক করে। এসময় তাদের পরিচয় জানতে চাইলে সোর্স নিজেকে র‌্যাবের লোক বলে পরিচয় দেয়। তখন স্থানীয় লোকজন তাদের থান কাপড়ের একটি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্ত্যর দিতে না পারলে ভুয়া পুলিশ বলে তাদের মারধর শুরু করেন। এতে করে ওই পুলিশ কর্মকর্তার জামাকাপড় ছিড়ে যায়। তাৎক্ষণিকভাবে সে দৌড়ে পালিয়ে যায়।
 
আটক হোসিয়ারী কর্মচারী রমজান জানান, কেনাকাটা করার জন্য তারা দুজন মার্কেটে এসেছিলেন। ঘোরাঘুরি করার সময় পুলিশ হঠাৎ কোনো কারণ ছাড়াই তাদের দুজনকে আটক করে সিএনজিতে তুলে হ্যান্ডকাপ পড়ানোর চেষ্টা করেন। তখন স্থানীয় থান কাপড়ের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আমাদের রক্ষা করতে এগিয়ে আসেন। এসময় পুলিশের সোর্স নিজেকে র‌্যাবের লোক বলে পরিচয় দিলে স্থানীয় লোকজন র‌্যাবের কর্মকর্তাকে ফোন দিতে বলেন। তখন তিনি কোন কর্মকর্তার নাম্বারে ফোন দিতে পারেন নি। পরে তাদের মারধর করা হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানকে থানকাপড়ের মার্কেটের সামনে মারধর করার একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে, কেনো এমন ঘটনা ঘটেছে তা সম্পর্কে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

1

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

2

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

5

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

6

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

13

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

16

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

20