টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবু মার্কেটের ভূমিদস্যু ফারুক, কাশেম, রোজিনা গংদের বিচার চাইলেন বৃদ্ধা ফিরোজা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী মোঃ ফারুক,কাশেম আলী কাশেম,সুমন,রোজিনা গং কর্তৃক জোরপূর্বক জমি দখল করা হতে জমি উদ্ধার এবং বিচার চেয়েছেন বৃদ্ধা ফিরোজা বেগম।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলা প্রশাসক রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃদ্ধা ফিরোজা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, জোত সুত্রে কুতুবপুর মৌজার দাগ নং-এসএ ৩৬৪, আর এস ৭৫৪ দাগের ১১ শতাংশ জমির মালিক হয়ে ভোগ দখল করে আসছি। আমি গত ১০ বছর যাবত আমার দেবরের ছেলে ফারুক-কাশেম আলী গং আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সাড়ে ৮ শতাংশ জমি জোর পূর্বক দখল করে রেখেছে।
২০২৪ সালে ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আওয়ামী লীগের দোসর ফারুক ও কাশেম গং-এলাকা ছেড়ে পালিয়ে যায়। ৭ আগষ্ট আমি আমার জমি ঝুঝে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করে আসছিলাম। চলতি বছর রমজানের ২৭ রোজায় ফারুক,রোজিনা, কাশেম আলী গং পূনরায় আমার বাড়ি দখল করে সন্ত্রাসী বাহিনী নিয়ে সকালে।
সেদিনই বিকালে আমি এলাকাবাসীকে নিয়ে আমার বাড়ি ও জমি দখল মুক্ত করি। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আওয়ামী লীগের দোসর কাশেমের মেয়ে রোজিনা সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষন করে সরকারী অনুদান গ্রহন করে।
আমি আওয়ামী লীগের ১৭ বছর নিজে ঘর বাড়ি ছেড়ে পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়িয়েছি।
এখন আওয়ামী লীগের দোসর ফারুক, কাশেম আলী,সুমন,বরিশাইল্লা কাশেম,রোজিনা,জোসনা,শায়লা ও ফারুকের শাশুড়ী বিএনপির পরিচয় দিয়ে আমার বসত বাড়ি ও জমি দখলে রেখেছে।
ডপ্রয় সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী, ডিসি ও এসপি মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
বিএনপির লোক নাকি তাদের কাছে চাঁদা চাইছে। কোন নেতা চাঁদা চাইছে আমি জানতে চাই।
যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষ আওয়ামী দোসর ফারুক- কাশেম আলী গংদের হাত থেকে জমি উদ্ধার এবং আমার ও পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত ২টি মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফিরোজা বেগমের ছেলে আনোয়ার হোসেন, মোঃ আনিস মিয়া,ছেলের বউ জিয়াসমিন ও মিতু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

3

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

4

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

5

অনেকেই এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে সরকার বিব্রত হয়: প্র

6

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে বি

7

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

8

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ- চেম্বার অফ কমার্স ন

9

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মে

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

12

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

13

কাশীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে সহি

14

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

15

ডিসি এসপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রিপোর্টার্স ক

16

নাসিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া ম

17

চট্টগ্রামে একযোগে ৩৩শ'র বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্র

18

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

19

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

20