টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে আজমিরী ওসমানের ১০ সহযোগীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকা অভিমুখী সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ইয়াসিন (১৮), রাব্বি (২০), ফেরদৌস (১৯), আবু বকর (১৮), আবরার আহমেদ (১৭), পলক (১৭), লিমন (১৭), তানভীর (১৫), নয়ন (১৮) ও শিমুল (২০)।
পুলিশ জানায়, গ্রেফতার আবরার আহমেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অপর নয়জন ফতুল্লার শাসনগাঁও এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে সরকারবিরোধী মিছিলের গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকেই পুলিশের বিভিন্ন দল ভূইগড় ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে মিছিলে অংশ নিতে একে একে লোকজন জড়ো হতে থাকেন।
একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করলে মিছিলে অংশ নিতে আসা বেশির ভাগ ব্যক্তি পালিয়ে যান। এ সময় ১০ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, আজমিরী ওসমানের সহযোগী ফয়সাল, দর্পণ ও লিমনের নির্দেশে তারা মিছিলে অংশ নিতে এসেছিলেন। মিছিল শুরুর আগেই তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
ওসি মোহাম্মদ মাহাবুব আলম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

5

ভূমি ব্যবস্থাপনায় ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

10

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

11

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ- চেম্বার অফ কমার্স ন

12

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

13

আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের সভাপতির উপর হামলা

14

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

15

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

16

বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের সি এ হা

17

আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

18

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20