টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে পরকীয়ার প্রেমে বিবাহবিচ্ছেদ, অনিশ্চয়তায় ৫ বছরের শিশুর ভবিষ্যৎ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি পারিবারিক বিরোধ ও বিবাহবিচ্ছেদের ঘটনায় ৫ বছরের এক শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়ভাবে আলোচিত এ ঘটনায় একাধিক পরিবারের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুজাতপুর কলেজসংলগ্ন এলাকার বাসিন্দা মনির হোসেনের মেয়ে মারিয়া আক্তারের সঙ্গে কলেজজীবনে পাশের লামচুড়ি গ্রামের মৃত শুক্কুর মাস্টারের ছেলে সোহানের পরিচয় ও ঘনিষ্ঠতা ছিল। পরবর্তীতে মারিয়ার বিয়ে অন্য একটি পরিবারের সঙ্গে হয়।
অভিযোগ রয়েছে, বিয়ের পরও মারিয়া আক্তার ও সোহানের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। একপর্যায়ে মারিয়া তার স্বামী ও ৫ বছরের সন্তানকে রেখে সোহানের সঙ্গে চলে যান। পরে তারা ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস শুরু করেন বলে অভিযোগ উঠেছে।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি সমাধানের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে মারিয়ার স্বামী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেন।
এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দম্পতির ৫ বছরের শিশু সন্তানটি। মা-বাবার বিচ্ছেদের কারণে শিশুটির স্বাভাবিক বেড়ে ওঠা ও ভবিষ্যৎ নিয়ে পরিবার এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে মারিয়া আক্তারের বাবা মো. মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার মেয়ে বর্তমানে কোথায় আছেন বা কার সঙ্গে আছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না। এছাড়া নাতিন বর্তমানে কোথায় রয়েছে, সে সম্পর্কেও তিনি অবগত নন বলে জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় নির্দোষ শিশুরা। তাই এ ধরনের পরিস্থিতিতে আইনগত ও সামাজিকভাবে দায়িত্বশীল আচরণ এবং সন্তানের সর্বোত্তম স্বার্থকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, সেগুলো অভিযোগকারীদের দাবি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহ প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসল

1

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

4

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

5

সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হ

6

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

7

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

8

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

9

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্

10

অপরাধ প্রতিরোধে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণ করা জরুরী-সোহেল

11

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

12

তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকের জন্য ডিসি ও এসপি

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

15

কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর :

16

জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যু

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

20