ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন স্বপ্নছায়া মানবকল্যাণ সংগঠনের উপদেষ্টা মো. ইয়ামিন হোসেন। সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এক বিবৃতিতে মো. ইয়ামিন হোসেন বলেন, “ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানাই। সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে প্রতিনিয়ত অতিরিক্ত টাকা আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, সাধারণ যাত্রীরা নিয়মিত এই রুটে যাতায়াত করেন। তাই যাত্রীদের স্বার্থ বিবেচনায় সরকারি নির্ধারিত ভাড়া কার্যকর করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান স্বপ্নছায়া মানবকল্যাণ সংগঠনের এই উপদেষ্টা।
মন্তব্য করুন