টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত করার অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রতিষ্ঠানকে ১,০০,০০০(এক লাখ) টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে জেলা প্রশাসনের সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা করেন। 
অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নামিদামি ব্র্যান্ডের মোড়ক নকল করে নিম্নমানের ভোজ্য তেল বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ নকল লেবেল, খালি বোতল ও মোড়কজাত তেল জব্দ করা হয়।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানান, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভোক্তা অধিকার পরিপন্থি এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

1

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

2

আদালত স্থানান্তর নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আনোয়ার প্রধা

3

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে বি

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

6

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে বৃক

9

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি নুর হোসেন সওদাগরের শ্রদ

10

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

11

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায়

12

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

13

ফ্যাসিস্ট মিন্টু মন্ডলের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা

14

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

15

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন

16

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

17

আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পের আওতায় ৮ প্রতিবন্ধীর মা

18

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

19

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

20