টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট মিন্টু মন্ডলের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় হত্যার হুমকী, থানায় অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি সোনারগাঁ: সোনারগাঁ থানাধীন দড়িগাঁও, এলাহিনগর সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মিন্টু মন্ডলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মাদক বিক্রি, জুয়া, চুরি, ছিনতাই সহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এ ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ব্যবসায়ী ও যুবদল নেতা ফুর সরকারকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন সহ হত্যার হুমকী প্রদান করে মিন্টু মন্ডল ও তার সহযোগীরা। এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে যুবদল নেতা  উল্লেখ করেন, মিন্টু মন্ডল ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাহিনগর সহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। যদি কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে মারধর সহ হত্যার হুমকী প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই আমি ব্যবসায়ীক কাজে বন্দর যাওয়ার পথে এলাহিনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারী রাস্তায় পৌছালে মিন্টু মন্ডল ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে নানা ভয়ভীতি প্রদর্শন করে হত্যার হুমকী দেয়। আমাকে চিনতে পেরে ও রাজনৈতিক পরিচয় জানতে পেরে মরহুমা বেগম খালেদা জিয়াকে উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার সাথে থাকা ব্যবসায়ের নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

 

তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত থেকে এহেন অন্যায় কর্মকান্ড চালিয়ে আসছে। তাই তিনি অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনা

3

ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

4

সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হ

5

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

6

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

7

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

8

মোবাইল আসক্তি থেকে ফিরে বইয়ে মনোযোগ দিতে হবে: এড.সাখাওয়াত

9

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

10

দৈনিক ইয়াদের ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভের সুস্থতা কামন

11

আজ ২৫ মার্চ; পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নৃশংসতম হত্যাযজ্ঞের ক

12

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে গোলাম ফারুক খোকন এর বিশাল শোডাউন

13

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন

14

আজ পবিত্র আশুরা

15

আল আরিফের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবা

16

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

17

এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেল

18

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

19

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

20