টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী

নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো দেশের জনপ্রিয় ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের প্রেসিডেন্ট রোডে নিউজ টোয়েন্টিফোর-এর জেলা কার্যালয়ে জেলা প্রতিনিধি শরিফ  সুমনের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের পরিচালক সরকার মজিব, বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফারুক আহাম্মদ রিপন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বসুন্ধরা শুভ সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মনির হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মামুনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বসুন্ধরা শুভ সংঘের নেতৃবৃন্দরা।
কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য নিউজ টোয়েন্টিফোর এগিয়ে থাকবে, এটাই সকলের প্রত্যাশা। জনগণের যা কিছুতে ভালো, সেটার পক্ষেই সবসময় নিউজ টোয়েন্টিফোর থাকবে। সকল সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। সব সময় সত্য সংবাদ প্রচার করবে। কারো ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, এমন কোনো সংবাদ প্রচার করবেন না। অনুষ্ঠানে নিউজ টোয়েন্টিফোরের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

1

দৈনিক ইয়াদের ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভের সুস্থতা কামন

2

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

3

অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই – টিআই কর

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

6

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

7

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানিতেল উদ্ধার

8

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

9

পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে বৃক

10

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

11

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

12

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

13

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

14

মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিন সোহেল ও বন্ধু মহলের

15

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চে

16

নাসিকের প্রায় ১ হাজার ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20