টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী

সিলেট স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলা একযোগে ভার্চুয়ালি যুক্ত ছিলো
শনিবার (২ মে) বিকেল চারটায় তিনি এর শুভ উদ্বোধন করেন। 
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তৃতায় বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের জবাবদিহিতা জনগণের কাছেই। মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উদ্দেশ্য করে বলেন, আগামীতে দেশের হাল ধরবে তোমরা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বৈজ্ঞানিক সহ সবকিছুই তোমরা হবে। এজন্য তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। যে যেটাতে পারদর্শী তার জন্য সেই ব্যবস্থা করা হবে। তাই এখন থেকেই তোমরা নিজেদের গড়ে তুলতে সচেষ্ট হবে। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান,  অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিন সোহেল ও বন্ধু মহলের

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা বিএনপির জুলাই স্মৃতি স্তম্ভে পু

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না

9

আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের সভাপতির উপর হামলা

10

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

11

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রে

12

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

13

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

14

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

15

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

16

নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন দিবস পালিত

17

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য-ড

18

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20