টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

 এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
আজ ০১ এপ্রিল ২০২৬: নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসনের নেতৃত্বে পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে প্রথমে নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড এলাকায় অবস্থিত “মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২)” নামক প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জের জালকুরী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত “জৈনপুর ক্লিনিক”-এ পরিচালিত পৃথক অভিযানে দেখা যায়, ক্লিনিকটির হালনাগাদকৃত লাইসেন্স নেই। সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা সহ আদায় করা হয়।
উপর্যুক্ত দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের  ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এই সময় ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

1

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐ

2

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

3

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

4

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

5

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

6

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

7

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

রাকিবুল ইসলামের ঈদ উপহার বিতরণ

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

16

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

17

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

18

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20