টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে বার্ষিক মিলাদ মাহফিল এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ নারায়ণগঞ্জের প্রশাসক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
​বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর। আগামীর বাংলাদেশ তোমাদের মাধ্যমেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মানুষকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। সততা এবং নিষ্ঠার সাথে শিক্ষা গ্রহণ করে তোমাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাঈমা ইসলাম। তিনি পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বার্ষিক মিলাদ মাহফিলের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা ও বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া, ইব্রাহীম নীটওয়্যার এর চেয়ারম্যান মোঃ ইউসুফ, স্কুলের দাতা সদস্য আলহাজ্ব মনসুর আহমেদ, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান উজ্জ্বল।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

1

বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের সি এ হা

2

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

5

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

6

নারায়ণগঞ্জ এ নাশকতা প্রতিরোধে মাঠে এনায়েত নগর ইউনিয়ন যুবদলে

7

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

8

৫৩ রাউন্ড গুলি সহ বাবা ছেলে গ্রেপ্তার

9

কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

আইনজীবীদের নিয়ে সাখাওয়াতের জন্মদিন পালন

15

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

16

একটি কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশৃঙ্খলা সৃষ্টির

17

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নি

20