টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

শীঘ্রই কুতুবপুরে মাদক সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে অব্যাহত অভিযান চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায়  নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে শীঘ্রই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

বোধবার (১০ জুন ২০২৬ ইং) কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় বসতবাড়িতে হামলা, এক নারীকে শ্লীলতাহানি ও একই পরিবারের ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার ফতুল্লা মডেল থানা পুলিশকে সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
কুতুবপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, পুরো জেলা জুড়ে আমাদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কুতুবপুরেও অতি শীঘ্রই অভিযান পরিচালনা করব।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমি মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের জানিয়ে দিতে চাই—এখনো সময় আছে, এসব ছেড়ে ভালো পথে আসুন। না হলে আপনাদের পরিণতি অনেক খারাপ হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কুতুবপুরে অতি দ্রুতই অভিযান চালানো হবে। এখানে  কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম ও ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য  কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

1

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

2

অন্যায়-অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না, অবশ্যই মূল্যায়ন করা হ

3

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায়

6

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মে

11

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

14

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

15

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

16

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

17

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

18

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20