টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদের চাঁদ দেখা নিয়ে জরুরি বার্তা সৌদি আরবের

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জিলহজ মাসের চাঁদ দেখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (১৫ মে) দেশটির সুপ্রিম কোর্ট এ আহ্বান জানায়।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী রোববার (১৭ মে) ইসলামি বিশ্বের বিভিন্ন দেশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে।
সংস্থাটি জানিয়েছে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হতে পারে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসাবে আগামী বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা উদ্‌যাপনের সম্ভাবনা রয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত-ও ১৭ মে চাঁদ দেখার সম্ভাবনার কথা জানিয়েছিল। দেশটির ফতোয়া কাউন্সিল জানায়, জাতীয় মানমন্দির ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশ-এ ঈদ উদ্‌যাপিত হয়। সেই হিসেবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

1

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

6

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

7

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

8

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

9

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

13

বদলি হজ্ব পালনে সৌদি আরবে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের ম

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনুষ্ঠান শুক্রবারেই হবে – শহিদুল ইস

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই – টিআই কর

18

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

19

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

20