টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

নারায়ণগঞ্জেথ ফতুল্লার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে অভিযুক্ত যুবক হিরু। এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। 
শুক্রবার (২২ মে) মধ্যরাতে বক্তাবলী এলাকায় এ লোমহর্ষক ও  ন্যাক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিকালে শিশুটি খেলাধুলা করার সময় কৌশলে ডেকে নিয়ে হিরু ও সোহেল তার ওপর নির্যাতন চালায়। শিশুটির অবস্থা বেগতিক দেখে তার মা প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত হিরুকে আটক করে গণধোলাই দেয়। রাত আড়াইটার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তাকে হাসপাতালে পুলিশ হেফাজতে  রাখা হয়েছে। 
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে। বর্তমানে সে ফতুল্লা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
শনিবার ২৩-০৫-২৬ইং সকালে ঘটনার সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে এবং ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলতে  সরেজমিনে ফতুল্লা থানা পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী । এ সময় তাঁরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন এবং খুব দ্রুত সর্বোচ্চ  শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। মামলার বর্তমান  অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “এটি একটি ন্যাক্কারজনক ও লোমহর্ষক ঘটনা। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এই মামলায় সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তদন্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগিতা দেবে জেলা প্রশাসন।” 
তিনি আরও বলেন, এ ধরনের পৈশাচিক অপরাধ সমাজে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শিশুটির চিকিৎসা ও পুনর্বাসনে আমরা পাশে আছি। এ ধরনের অপরাধ রোধে আমাদেরকে সবার সচেতন হতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের নেককার জনক ঘটনা  না ঘটে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী পরিদর্শনকালে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর আসামি হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। খুব দ্রুত  চার্জশিট দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত হিরুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর অভিযুক্ত সোহেলকে আমরা আটক করেছি। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

3

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

4

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

7

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

8

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

9

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

10

'শিশুশ্রম নিরসন ও প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে নি

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

14

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

15

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

16

যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ চেম্বার মডেল গ্রুপ

17

অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই – টিআই কর

18

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20