টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

আবৃত্তি শিল্পী ও আবৃত্তিপ্রেমীদের সংগঠন বাংলাদেশ আবৃত্তি শিল্প রক্ষা কন্ঠ আজ ৩০ মার্চ সোমবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট স্মারক লিপি প্রদান করেছেন । অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ আবৃত্তিশিল্প রক্ষা কণ্ঠ এর ব্যনারে এ স্বারকলিপি দেয়া হয়। এসময় জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহি কবিতার বিদ্রোহের প্রাসঙ্গিকতা তুলে ধরে ইতিহাসের নানা আন্দোলন- সংগ্রামে নানা কবিতার আবৃত্তি গণমানুষকে উদ্দীপ্ত করেছে। জানান, আবৃত্তি শিল্পের মাধ্যমে মানুষের মাঝে যে উদ্দীপনা তৈরী করা যায় তা অনন্য। এসময় উপস্থিত ছিলেন সাইদুর রহমান পাটোয়ারী, জাওয়াদুল করিম, লতিফা আনসারী রুনা, সাহাব উদ্দিন হাসান বাবু, নাজমুল আলিম সাদেকী, কাজী মাজহারুল হক, এমদাদুল ইসলাম রুবেল, আফরিন নিগার পুষ্প, অনিক কানুনগো, সঞ্জীব দে বাবু, মো. আদম শফিউল্লাহ মিজভি। পরে আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে এবং দ্রুততার সাথে স্মারকলিপি মন্ত্রনালয়ে পাঠানো হবে জানান, জেলা প্রশাসক।
এর আগে, গত ২৪ মার্চ সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গেলে আবৃত্তিপ্রেমীরা স্বতন্ত্র আবৃত্তিবিভাগের দাবী তুলে ধরেন। এসময় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ ২০২৬ সংশোধন করে আবৃত্তি বিভাগ যুক্ত করাে আশ্বাস দেন।
উল্লেখ্য, গত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তড়িঘড়ি করে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ তড়িঘড়ি করে জারি করা হয়। এই সংশোধনীতে সঙ্গীত, নৃত্য, নাটক ও চারুকলার মতো বিভাগ থাকলেও আবৃত্তি বিভাগকে বাদ রাখা হয়। এরপর থেকেই সারাদেশের আবৃত্তিশিল্পীরা এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ও দাবী জানিয়ে আসছেন।
আবৃত্তিপ্রেমীদের আশা, সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিল্পকলা একাডেমির সাংগঠনিক কাঠামোতে আবৃত্তিকে একটি স্বতন্ত্র মর্যাদা প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

4

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলে

5

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

6

কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনুষ্ঠান শুক্রবারেই হবে – শহিদুল ইস

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

10

ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নাসিক ১৮ নং ওয়ার্ডের লুহিয়া

11

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের

12

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

13

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম

16

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

17

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বি

18

শিকদার বাপ্পীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ ম

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20