টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি

বিশ্বজুড়ে “ফুটবল ম্যান” নামে খ্যাত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী মাসুদ রানা মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। গুরুতর অসুস্থতায় চিকিৎসা ব্যয় মেটাতে অক্ষম হয়ে তিনি জেলা প্রশাসকের কাছে মানবিক সহায়তা চান।
আবেদন শোনার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক মো. রায়হান কবির কোনো বিলম্ব না করে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামের বাসিন্দা মাসুদ রানা। পিতা মৃত শামসুর রহমান মোল্লা। ছোটবেলা থেকেই ফুটবল নিয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি বল নিয়ন্ত্রণ ও স্টান্টে অসাধারণ দক্ষতা অর্জন করেন। সেই প্রতিভার স্বীকৃতি হিসেবে তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। তার কৃতিত্ব নিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
“ফুটবল ম্যান” মাসুদ রানার স্বপ্ন লাল-সবুজের পতাকাকে বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যাওয়া। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমীনুল হকের সহযোগিতা পেলে বিশ্বের প্রতিটি দেশে তার এই অসাধারণ ট্যালেন্ট প্রদর্শন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান তিনি।
সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত মাসুদ রানা বলেন, “জেলা প্রশাসক স্যার অত্যন্ত মানবিক। তার কথাবার্তা ও আচরণে বোঝা গেছে তিনি একজন প্রকৃত ক্রীড়াপ্রেমী। তার সহযোগিতায় আমি নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেলাম।”
তিনি আরও বলেন, দেশবাসীর দোয়া ও সহযোগিতা পেলে তিনি শিগগিরই নতুন ইভেন্ট নিয়ে আবার সবার সামনে হাজির হবেন। নিজের সুস্থতা ও স্বপ্ন পূরণে সবার দোয়া চান এই বিশ্বজয়ী ফুটবল শিল্পী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

1

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

2

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত মোবাইল কোর্ট

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

5

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবা

6

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার ক

7

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

8

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

9

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

10

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

11

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

12

চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন' এর শো-র

13

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

14

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

15

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

16

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20