টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষের সংঘর্ষ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে ম্যাজিস্ট্রেটের সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগের জমিতে নির্মিত মহাসড়কের ঢাকাগামী লেনের চিটাগাং রোড অংশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন পণ্যসামগ্রীর দোকানপাট উচ্ছেদ করেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে অভিযান পরিচালনাকালে হঠাৎ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সহযোগীরা সংঘর্ষে জড়ায়।
এদিকে উচ্ছেদকে কেন্দ্র করে নয়, মাইক্রোস্ট্যান্ড নিয়ন্ত্রণ ইস্যুতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।
এ বিষয়ে বক্তব্যের জন্য নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, মাইক্রোস্ট্যান্ড নয়, প্রশাসনের উচ্ছেদ অভিযানকালে নীলাচল বাস সরানো নিয়ে সংঘর্ষ ঘটে। ছাত্রদলের কাদের নীলাচল বাস কাউন্টার নিয়ন্ত্রণ করে এবং তা নিয়ে বাগবিতণ্ডা হয়, এরপর সামান্য মারামারি। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম বলেন, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নয়, মাইক্রোস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের পূর্বের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি শান্ত করেছি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, উচ্ছেদ নিয়ে কিছু হয়নি। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এর আগে আমাদের পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেছে। আমরা এটি নিয়ে কাজ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

1

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

2

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

3

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পা

4

অন্যায়-অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না, অবশ্যই মূল্যায়ন করা হ

5

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে

6

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

7

আল আরিফের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবা

8

একটি কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশৃঙ্খলা সৃষ্টির

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

11

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

12

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

13

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুল

14

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

15

ফতুল্লার মাসদাইর ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়

16

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

17

ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নাসিক ১৮ নং ওয়ার্ডের লুহিয়া

18

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

19

ঈদের চাঁদ দেখা নিয়ে জরুরি বার্তা সৌদি আরবের

20