টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে অবহেলিত জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সালু হাজী রোডে অবস্থিত একটি পুরনো জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় এ নির্মাণ কাজের শুভ সূচনা করেন অধ্যাপক মামুন মাহমুদ, যিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের শীর্ষ ফ্যাশন হাউজের অন্যতম প্রতিষ্ঠান মেন্সওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হান্নান, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আশপাশ এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের মতে, প্রায় তিন দশক ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এ মসজিদে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চলের প্রায় ২১ জেলার যাত্রী ও স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করে আসছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে মসজিদটি পানিতে তলিয়ে যাওয়ায় নামাজ আদায়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়। এক পর্যায়ে মসজিদটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
এ অবস্থায় মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নেন মোঃ আব্দুল হান্নান। তার আহ্বানে সাড়া দিয়ে এলাকাবাসীও সংস্কার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আব্দুল হান্নান বলেন, “মহান আল্লাহর রহমতে আমরা মসজিদটি আধুনিক ও সুন্দরভাবে নির্মাণ করতে চাই, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন। জমি, অর্থ, শ্রম ও মেধা—সব দিক থেকেই আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ।”
অন্যদিকে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “মসজিদ আল্লাহর ঘর। তিনি যাকে ইচ্ছা তার খেদমতে নিয়োজিত করেন। আমরা সবাই এই পুণ্য কাজে শরিক হবো। জেলা পরিষদের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”
স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন মুসল্লিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মে

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

6

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

7

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

8

মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা

9

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

10

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

11

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

12

প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্

13

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

14

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের আনন্

15

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

16

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

17

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ান

18

আজ পবিত্র আশুরা

19

খালেদা জিয়ার জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া

20