টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। পরে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ একে একে পুষ্পর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে শহরের চাষাড়ায় অবস্থিত বিজয় স্তম্ভে ৩১ বার তোপধ্বনির পর পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন, জেলা পরিষদ, এলজিডি, গণপূর্ত, শিক্ষা অধিদপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

10

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

11

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বি

12

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

13

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর

14

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

15

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20