টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী ময়লা সরিয়ে নিলে খেলার মাঠ করবেন সোহেল

নারায়ণগঞ্জ চাষাড়া মিশনপাড়া ১২নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা ও সেখান থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন মিশনপাড়া এলাকার বাসিন্দারা। সময়মতো সিটি কর্পোরেশন ময়লা অপসারণ না করা এবং নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় পুরো এলাকায় এক দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে, যা প্রতিদিনের সাধারণ জীবনযাত্রাকে ব্যাহত করছে।
​এলাকাবাসীর অভিযোগ, মিশনপাড়া জামে মসজিদ সড়ক ও আবাসিক গলির মোড়ে প্রতিদিন জমানো হচ্ছে গৃহস্থালি বর্জ্য। দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টিতে এসব বর্জ্য পচে গিয়ে চারপাশের বাতাস বিষাক্ত করে তুলছে। দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। স্থানীয় অনেকে জানান, বর্জ্যের পঁচা গন্ধের কারণে মসজিদে নামাজ পড়তে কষ্ট হয়। বাসা বাড়ি ও রাস্তা দিয়ে হাঁটার সময় দুর্গন্ধে মুখ চেপে হাঁটতে হয়।   


​বর্জ্য জমে থাকার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফলে মিশনপাড়ার ছোট শিশু ও বৃদ্ধদের মধ্যে ডায়রিয়া, ডেঙ্গু ও শ্বাসকষ্টজনিত নানা রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় অধিবাসীদের দাবি, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বহুবার জানানো সত্ত্বেও দৃশ্যমান কোনো দীর্ঘমেয়াদী সমাধান পাওয়া যায়নি।
এবিষয়ে এলাকার সন্তান জহির আহমেদ সোহেল বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান বলেছেন,প্রতিটি পাড়া মহল্লায় খেলার মাঠ তৈরি করার। তার কথার ভিত্তিতেই বলছি সিটি কর্পোরেশন যদি এখানকার ময়লাগুলো বেকু দিয়ে সরিয়ে দেন তাহলে আমি বালু ফেলে খেলার জন্য মাঠ করে দিব।
তাই ​মিশনপাড়াবাসী অতি দ্রুত এই দুর্গন্ধময় পরিবেশ থেকে মুক্তি চান। সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষ

1

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

2

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্

3

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

4

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

5

অপরাধ প্রতিরোধে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণ করা জরুরী-সোহেল

6

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

7

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

10

ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

11

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

12

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

13

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্

14

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুল

15

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

16

মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়

17

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

18

নাসিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া ম

19

জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্

20