টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এরই অংশ হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। 
শনিবার (২ মে) সন্ধ্যায় ৭ নং ওয়ার্ডের নুর মসজিদ এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী মো: সোহেল মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​সাধারণ ভোটারদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় মুরুব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা বরণ করে নেন। 
সভায় বক্তারা বলেন, এলাকার টেকসই উন্নয়ন এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় মো: সোহেল মাহমুদের মতো একজন দূরদর্শী নেতার বিকল্প নেই।
​ চেয়ারম্যান পদপ্রার্থী মো: সোহেল মাহমুদ বলেন, "আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবক হতে চাই। কাশীপুরকে একটি স্মার্ট ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। ৭ নং ওয়ার্ডসহ পুরো ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমি অঙ্গীকারবদ্ধ।"
​তিনি আরও যোগ করেন, আপনারা দেখেছেন এই ইউনিয়নটি একজনের হাতে বন্দি ছিল তাই কোন উন্নয়ন হয়নি। আমি আপনাদের এলাকার সন্তান  "নুর মসজিদ এলাকার মানুষের এই অভূতপূর্ব ভালোবাসা আমাকে আগামী দিনের লড়াইয়ে শক্তি জোগাবে। আমি আপনাদের দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করছি।"
​মতবিনিময় সভা শেষে মো: সোহেল মাহমুদ স্থানীয় জনগণের সাথে সরাসরি কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন।
মতবিনয়ের সময় উপস্থিত ছিলেন, হাজী মুহাম্মদ রফিক, হাজী মুহাম্মদ আনসার আলী, এবাদুল্লাহ নিশু, মুহাম্মদ মীর সেন্টু, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ লাভলু, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ সিদ্দিক, মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ বাদশা, এছাড়াও  ফতুল্লা থানা ওলামা  দলের  সভাপতি, সাধারণ সম্পাদক, হিমাচল  পরিবহন লি:এর চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

1

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

2

জন্মদিনে দলীয় নেতাকর্মী, নাসিক কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত

3

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

4

শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি – এড.সাখাও

5

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

6

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

7

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

8

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

9

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

কিছু সমস্যা ও চাহিদা রয়েছে সম্মিলিতভাবে সমাধান করবো - এমপি ক

12

বদলি হজ্ব পালনে সৌদি আরবে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের ম

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

15

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

16

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

17

এড. বিমলের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত

18

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

19

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

20