টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন রেজাউল ইসলাম

নানা আয়োজনে উদযাপিত হলো ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী’ দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১৭ বছরে পদার্পণ। এ উপলক্ষে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার, ৩ মে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে পত্রিকাটির ১৬ বছর পূর্তি শেষে ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীদের সম্মাননা স্মারক প্রদান এবং অতিথি ও গুণীজনদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।
এসময় পেশাগত দায়িত্ব দক্ষতার সহিত পালন করায় দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল ইসলামকে পেশাগত দক্ষতায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক (রুমন রেজা)। উদ্বোধন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনউদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভিকটিমের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন এবং সঞ্চালনা করেন প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় ছিলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম আরজু, কাজী আনিসুল হক হীরাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দৈনিক আজকের নীরবাংলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

'শিশুশ্রম নিরসন ও প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে নি

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম

6

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

10

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

11

কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর :

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

14

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

15

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

16

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

17

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

18

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন, চেম্বার নেতৃবৃন্দের মতব

19

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

20