টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেন এক টুকরো বুয়েনস আইরেস!

ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা বিশ্বের মতো নারায়ণগঞ্জে ও শুরু হয়েছে তুমুল ফুটবল উন্মাদনা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে তীব্র গরম উপেক্ষা করেই শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে প্রবীণ সমর্থকরা। আকাশি-সাদা পতাকা, জার্সি, ব্যানার ও ধোঁয়ার রঙিন আবহে পুরো শহরের সড়কগুলো উৎসবের নগরীতে পরিণত হয়।
​সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে পুনরায় দেওভোগে এসে শেষ হয়।

​শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সিংহভাগই আর্জেন্টিনার জার্সি পরে এবং মুখে-হাতে জাতীয় পতাকার রঙ আঁকিয়ে অংশ নেন। কেউ বহন করেন বিশাল আকৃতির আর্জেন্টাইন পতাকা, কেউ আবার প্রিয় মহাতারকা লিওনেল মেসিসহ দলের খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার। পুরো শোভাযাত্রাজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, ভুভুজেলা বাঁশির আওয়াজ, স্লোগান ও নাচ-গান পথচারীদের দারুণভাবে নজর কাড়ে।
​বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক ছোট্ট সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরে নাচতে ও প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে দেখা যায়। একই সঙ্গে আকাশি রঙের স্মোক বোম্ব (ধোঁয়া) উড়িয়ে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলেন সমর্থকরা।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক পারভেজ মল্লিক বলেন, বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উপলক্ষ। কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের, আবার কেউ অন্য দলের। কিন্তু দিনশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। তাই খেলা নিয়ে কোনো ধরনের বিরোধ, মারামারি বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এক মাসের খেলা উপলক্ষে আমরা যেন বারো মাসের সম্প্রীতি নষ্ট না করি। ফুটবল মানুষকে আনন্দ দেয়, একত্রিত করে। সবাই মিলেমিশে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়।
​যুগের পর যুগ এই আবেগ
​শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান রোমান রিকুয়েলমে এবং বর্তমান সময়ের মহাতারকা লিওনেল মেসি পর্যন্ত যুগে যুগে বিশ্ব ফুটবলকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে দলটি। নান্দনিক খেলা, সৃজনশীলতা ও লড়াকু মানসিকতার জন্য আর্জেন্টিনা বরাবরই আলাদা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবারও শিরোপা ধরে রাখতে সক্ষম হবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।
​সমর্থক তাপস সাহা বলেন, আর্জেন্টিনা সব সময়ই সেরাদের সেরা। মেসির নেতৃত্বে তারা বিশ্বকাপ জিতেছে। এবারও দলটি দারুণ খেলবে এবং ট্রফি নিজেদের কাছেই রাখবে বলে আমাদের শতভাগ বিশ্বাস।
​শোভাযাত্রাকে ঘিরে দেওভোগ, চাষাঢ়া ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক কৌতুহল ও উৎসবের আবহ তৈরি হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে অনেক সাধারণ মানুষকেও সমর্থকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস উপভোগ করতে দেখা যায়।
আয়োজকদের দাবি, বিশ্বকাপকে সামনে রেখে নারায়ণগঞ্জে এটিই ছিল আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বৃহৎ এবং সুশৃঙ্খল শোভাযাত্রা।
​বিশ্বকাপের পর্দা ওঠার সঙ্গে সঙ্গে শিল্পনগরী নারায়ণগঞ্জের ফুটবলপ্রেমীদের মধ্যেও পারদ চড়ছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি এই আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদিরা।
​আয়োজনে ছিলেন, স্বপন দাস, তাপস সাহা, খেলোয়াড় পিলু, প্রণব কৃষ্ণ রায়, মোক্তার হোসেন, মেহেদী হাসান সজীব ও লোকনাথ বাবু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

1

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

4

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

5

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

6

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

7

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

শিবু মার্কেটের ভূমিদস্যু ফারুক, কাশেম, রোজিনা গংদের বিচার চা

10

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প

11

রানার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানালেন জাবেদ বেপারী

12

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

13

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

14

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

15

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

16

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

17

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

18

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20