টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র এবং ইসলামী ব্যাংকে ফ্যাসিবাদী দোসরদের পুনরায় পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে  মানববন্ধন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
২ জুন (মঙ্গলবার) সকালে নারায়ণগঞ্জের ২ নং রেলগেট এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক, নারায়ণগঞ্জ শাখার নিচে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধনের সঞ্চালক ইসলামী ব্যাংকের গ্রাহক হাফেজ আব্দুল মোমিন তাঁর বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "জুলাই বিপ্লবের পর যদি আবারও সেই ফ্যাসিস্ট দোসরদের ফিরিয়ে আনা হয়, তবে তা আমাদের জন্য চরম লজ্জার। ৫ আগস্টের পর যে এস আলম গোষ্ঠীকে বিতাড়িত করা হয়েছিল, তাদেরই আবার ব্যাংকের দায়িত্বে পুনর্বাসন করা হচ্ছে। একজন দেশপ্রেমিক নাগরিক ও ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে আমরা এই ঐতিহ্যবাহী ব্যাংকের দেউলিয়া অবস্থা দেখতে চাই না।"
তিনি আরও অভিযোগ করেন, এই সেই এস আলম যিনি ফ্যাসিস্ট আমলে ইসলামি ব্যাংক থেকে ৯ হাজার ২৮৩ কোটি টাকা পাচার করেছে। ২৪ এর বিপ্লবের পর এই লুটেরা জনরোষের ভয়ে দেশত্যাগ করে। যে মূহুর্তে দেশবাসীর দাবি তার পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, সেই মূহূর্তে জেনেশুনে এমন চোর ও লুটেরার হাতে আবারও ব্যাংকের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া সচেতন গ্রাহকেরা কোনোভাবেই মেনে নেবে না। গতকাল মতিঝিলে পতিত আওয়ামী লীগের রেখে যাওয়া পুলিশ বাহিনী ব্যাংকের গ্রাহকদের যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তিনি তার তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের কিছু পদক্ষেপের সমালোচনা করে বলেন, সরকার জোর করে ইসলামী ব্যাংকের ক্ষমতা নেওয়ার পরিকল্পনা করছে। বর্তমান চেয়ারম্যানকে আওয়ামী লীগ ও এস আলমের দোসর হিসেবে আখ্যায়িত করে তারা বলেন খোরশেদ আলমের নিয়োগ অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা সুদযুক্ত অর্থ ব্যাবস্থা  পরিহার করে সুদমুক্ত ব্যাংকিংয়ের জন্য ইসলামী ব্যাংককে বেছে নিয়েছি। সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষা করতে আমরা প্রয়োজনে জীবন দেবো, কিন্তু কোনো খেয়ানত হতে দেবো না। তারা দাবি করেন পাচার হওয়া টাকা অতিদ্রুত ফিরিয়ে আনতে হবে।" দাবি আদায় না হলে সারাদেশে গ্রাহকদের একত্রিত করে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন, গ্রাহক মাওলানা আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী ও ব্যাংকের শেয়ারহোল্ডার নিজাম উদ্দিন, গ্রাহক আবুল কালাম আজাদ, মাওলানা ইউনুস আলী, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম সাকি, তরিকুল ইসলাম, বসির উদ্দিন, আনিসুজ্জামান, কামরুজ্জামান এবং মজিবুর রহমানসহ ব্যাংকের বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী।
বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করে গ্রাহকদের আমানত ও দেশের অর্থ সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য  সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শত শত গ্রাহকের অংশগ্রহণে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

3

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

4

ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

5

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

6

অনলাইন গণশুনানি’ আয়োজনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি

7

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

8

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

9

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

10

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

14

সিদ্ধিরগঞ্জে অবহেলিত জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

15

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেম্বার ও বিকেএমইএ শ্

19

তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকের জন্য ডিসি ও এসপি

20