টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি রায়হান কবির

ভূমি সেবাকে ঘুষ, অনিয়ম, দালাল ও হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জ জেলার সব ভূমি অফিস ও সহকারী কমিশনার [ভূমি] কার্যালয়ে  অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জবাসী যাতে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, দালালমুক্ত ও হয়রানি ছাড়া সহজে ভূমি সেবা পান তা নিশ্চিত করতেই এ অভিযান চলমান রয়েছে।”
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে ডিসি রায়হান কবির বলেন, “আমি নিজে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত নই । তাই কোনো সরকারি কর্মকর্তাকে এ কাজ করতে দেওয়া হবে না। যার যার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও সর্বোচ্চ  দায়িত্ববোধ নিয়ে পালন করতে হবে। কোনো প্রকার তালবাহানা মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের সকল ক্ষেত্রে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি এবং সে অনুযায়ী জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।  বিশেষ করে ভূমি ক্ষেত্রকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। সে যেই হোক, কোনো ছাড় নেই। ঘুষ ও দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসক জানান, ঘুষ খাওয়া এবং ঘুষের লেনদেনে সহযোগিতা করা সমান অপরাধ। “নিজে দুর্নীতি না করে অন্যকে সুযোগ করে দিলেও সেই অফিসে নাগরিক হয়রানি বন্ধ হবে না। প্রতিটি ভূমি অফিসে আমার লোক নিবিড়ভাবে তথ্য সংগ্রহের কাজ করছে।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা তথ্য দিয়ে ভূমি সেবাকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও দালালমুক্ত করতে সহযোগিতা করবেন বলে আশা করি।”
শুধু আর্থিক অনিয়ম নয়, সেবার মান নিয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। ডিসি বলেন, “শুধু আর্থিক অনিয়মটাই দুর্নীতি নয়। যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করা হয়, সঠিকভাবে সেবা না দেওয়া হয় সেটাও দুর্নীতি। যে সেবা একদিনে দেওয়া যেত, সেই সেবা যদি পাঁচদিন ঘুরিয়ে দেওয়া হয় সেটাও এক ধরনের দুর্নীতি।
জনগণের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “আপনারা সবাই সচেতন হবেন। ঘুষ ও দুর্নীতির কোনো তথ্য থাকলে আমাকে জানাবেন, আমি সাথে সাথে ব্যবস্থা নেব। খুব সহজেই জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। তাই সরকারকে সহযোগিতা করাও আপনাদের দায়িত্ব। আপনারা ঘুষ দিয়ে কাজ করাবেন না। যদি কেউ ঘুষ চায়, সাথে সাথে আমার সাথে দেখা করে অভিযোগ করবেন।”
তিনি জানান, গত সোমবার [৬ জুলাই] সোনারগাঁও উপজেলার বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে নৈতিক অবস্থান তুলে ধরে মো. রায়হান কবির বলেন, “ঘুষ-দুর্নীতি-অনিয়ম করলে একদিন জবাবদিহি করতে হবে কেয়ামতের মাঠে। টাকা কামাই করলেই সেদিন পার হওয়া যাবে না। এই বিষয়টি সবার মাথায় রাখা উচিত।”আমরা সেবা দিতে বসেছি জনগণকে, তাই সেবা দাওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। 
জেলা প্রশাসনের এ ঘোষণার পর নারায়ণগঞ্জের ভূমি অফিসগুলোতে তৎপরতা বেড়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এ অভিযানের মাধ্যমে ভূমি সেবা স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। সচেতন মহল মনে করছে, এ অভিযান অব্যাহত থাকলে নারায়ণগঞ্জবাসী ঘুষ ও দালালমুক্ত ভূমি সেবা পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমা

1

আড়াইহাজারে থানা থেকে পালিয়ে গেছে হত্যাচেষ্টা মামলার আসামি

2

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

3

সবার আগে বাংলাদেশ এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -আবু ম

4

খানপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘ আমরা জুলাই যোদ্ধা’ জেলা

5

নাসিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া ম

6

রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

7

লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসবে জেলা প্রশাস

8

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

9

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

10

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম

11

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

12

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মে

13

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

14

১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ডেঙ্গু আক্রান্ত

17

বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের সি এ হা

18

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

19

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

20