টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমাবেশ

মাদক, ফিটিংবাজি, চুরি ও ছিনতাইসহ সকল অনৈতিক কার্যকলাপমুক্ত একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা পঞ্চায়েত ও মসজিদ ভিত্তিক সংগঠন আল-ফাতাহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আদর্শনগর, নুর মসজিদ, বাড়ৈভোগ ও মদীনানগর এলাকার পঞ্চায়েত কমিটি ও নয়টি মসজিদের ইমাম, মুসল্লি এবং সর্বসাধারণের মিছিলসহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

আল-ফাতাহ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুফতী মাহমুদুল হাসান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন: কাজী বাড়ী জুমা মসজিদের মোতাওয়াল্লী মাসুম কাজী ও ইমাম মুফতী আবু মুসা, মদীনানগর বায়তুল জান্নাহ জামে মসজিদের ক্যাশিয়ার জাকির হুসাইন দেলোয়ার ও ইমাম মাওলানা রেজাউল করীম সুলতানী, আদর্শনগর পঞ্চায়েত কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সিরাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, বাড়ৈভোগ বটতলা মসজিদের সভাপতি মীর জাকারিয়া জাকির মেম্বার ও ইমাম মুফতী সিফাতুল্লাহ, আদর্শনগর আল-আকসা মসজিদের সেক্রেটারি জুয়েল প্রধান, সহ-সভাপতি রিপন দপ্তরী ও ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান, বায়তুল জামাল জামে মসজিদের সভাপতি শাহীন আহমদ ও ইমাম মুফতী আব্দুশ শাকুর, নুর মসজিদের ইমাম মাওলানা আলী আকবার, খানকা মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালীম, আল-মদীনা মসজিদের সেক্রেটারি এডভোকেট সুমন কাজী ও ইমাম মাওলানা জুনায়েদ আহমদ এবং মাওলানা জাকির হুসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, "যারা বর্তমানে অন্যায় ও নেশার সাথে জড়িত, তারা ভিনদেশি কেউ নয়—তারা আমাদেরই সন্তান। তারা ভুল পথে পা বাড়িয়েছে বলে সমাজ আজ কলুষিত। অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব তাদের অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনা। আমরা আপনাদের সঠিক পথে ফিরে আসার উদাত্ত আহ্বান জানাই। আপনাদের পুনর্বাসন ও স্বাভাবিক কর্মসংস্থানে যেকোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি।" 
বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, "আমাদের এই সহমর্মিতাকে কেউ দুর্বলতা ভাববেন না। যদি আমাদের সন্তানদের জীবন ও এলাকার শান্তি নষ্ট করার এই অপচেষ্টা বন্ধ না হয়, তবে আমরা আইনগত ও সামাজিকভাবে চরম কঠোর হতে বাধ্য হবো।"


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

1

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

2

ভিক্টোরিয়া হাসপাতালে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ট্রা

3

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

4

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

5

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

6

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের

9

ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নাসিক ১৮ নং ওয়ার্ডের লুহিয়া

10

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

11

সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজ

12

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

18

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20