টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ

প্রচণ্ড রোদ ও তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আহ্বানে সাড়া দিয়ে বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তারের উদ্যোগে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ঠান্ডা পানীয়, ওরস্যালাইন ও খাবার বিতরণ করে কিছুটা হলেও স্বস্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৪ জুন দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বুবলী যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তীব্র গরমে স্বস্তি পেয়ে সাধারণ মানুষ বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঠান্ডা পানি হাতে পেয়ে একজন অটোরিকশাচালক বলেন, এত রোদের মধ্যে গাড়ি চালানো অনেক কষ্টের এবং কিছুক্ষণ পর পরই গলা শুকিয়ে যায়। ঠান্ডা পানি খেয়ে প্রাণটা জুড়ালো।
দায়িত্বরত এক ট্রাফিক সদস্য বলেন, রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হয়। পানির তৃষ্ণায় কষ্ট পাই। বুবলী যুব কল্যাণ সংস্থার দেওয়া ঠান্ডা পানি, খাবার ও ওরস্যালাইন পেয়ে খুব উপকার হলো। এই মানবিক কাজের জন্য আমরা কৃতজ্ঞ।
বুবলী যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক মো: রায়হান কবির এর আহ্বানে সাড়া দিয়ে আমরা মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করছি। তীব্র গরমে যারা রাস্তায় কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।
বুবলী যুব কল্যাণ সংস্থার সভাপতি বুবলী আক্তার বলেন, জীবিকার তাগিদে মানুষকে এই প্রখর রোদে বের হতে হচ্ছে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক পুলিশ ভাইদের কষ্ট আমরা দেখছি। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা। আমরা চাই, এই রৌদ্রের তাপদাহ ও প্রখরতায় সবাই যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াক।
সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। এ সময় বুবলী যুব কল্যাণ সংস্থার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

1

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

6

সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হ

7

উচ্ছেদ কর্মীদের উপর হামলার কড়া জবাব দিলেন শহীদ বাপ্পী

8

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের

9

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহ

12

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থ

15

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

16

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায়

17

শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোন

18

ফ্যাসিস্ট আমল থেকে তাঁরা যুবদলের নেতৃত্ব দিচ্ছেন - চিশতী বাপ

19

স্বর্ণের দাম আরও কমল

20