টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান কতৃক ঘোষিত খালখনন কর্মসূচীর আওতায় কাশীপুর ইউনিয়নে অবৈধভাবে দখল করে রাখা খাল পূনরায় উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। 
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় ইজিপিপি প্রকল্পের আওতায় কল্যানী খাল পূণরায় উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়। 
খাল পুণঃখনন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ। 
উদ্বোধন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক স্বপ্ন, অনেক আশা দেখানো হয়েছিলো যাতে করে ফতুল্লাবাসীর এ দূর্ভোগ দূর করা হয়। এজন্য অনেক অর্থ বরাদ্দ হয়েছিলো কিন্তু ফতুল্লাবাসীর এ দূর্ভোগ দূর হয় নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অবগত আছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার ১ মাসের মধ্যে এই খাল পুণঃখননে অর্থ বরাদ্দ দেন। এ অঞ্চলের বাসিন্দাদের সচেতন হতে হবে। এ খাল বাঁচিয়ে রাখতে হলে সবাইকে সচেতন হওয়ার কোন বিকল্প নেই। 
তিনি আরও বলেন, সরকার টাকা খরচ করে খাল খনন করে দিচ্ছে আর এটাকে সংরক্ষণ করার দায়িত্ব ফতুল্লাবাসীর। যদি বাড়ি-ঘর বা বিভিন্ন স্থানের ময়লা খালে ফেলা হয় তাহলে খালের গতিপথ ব্যহত হয়ে ভরাট হয়ে যাবে। তাই খালে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। যেসকল ব্যবসায়ীরা খালের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিসিক দিয়ে আসার সময় দেখলাম অনেক ব্যবসায়ী খালের জায়গা দখল করে রেখেছে। আপনারা এসকল স্থাপনা সরিয়ে নিয়ে যাবেন। কারন আপনারা নিজেদের যতই শক্তিশালী মনে করুন না কেনো রাষ্ট্রের বা আইনের হাত তার চেয়ে শক্তিশালী। প্রয়োজনে খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

3

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করেন ডি

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

9

জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যু

10

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চে

11

আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের সভাপতির উপর হামলা

12

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

13

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ বিরুদ্ধে মহানগর যুবদলের

14

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

15

তারাব পৌর যুবদলের সস্রাধিক নেতাকর্মী নিয়ে প্রতিবাদ মিছিল ও

16

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

17

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

18

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

19

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

20