নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন। এ সময় এলাকার দরিদ্র ও নিম্নআয়ের সস্রাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার ১৯ মার্চ সকাল তার নিজ বাসভবনে এ উপহার বিতরন করেন।
এসময় আক্তার হোসেন বলেন, “রমজানের মূল শিক্ষা হলো সহমর্মিতা ও মানবতা। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং গোগনগর ইউনিয়নের মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাবেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আক্তার হোসেনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের অন্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য করুন