টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ প্রতিরোধে অভিযান চালিয়ে ৪টি যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রোববার (৭ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। 
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়। এ সময় উচ্চশব্দ সৃষ্টিকারী ও অনুমোদনহীন হর্ন ব্যবহার করায় ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদায়কৃত জরিমানার পরিমাণ ১২ হাজার টাকা। জব্দকৃত ৪টি হর্ন ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনে বলেন, শব্দ দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকায় নীরব জোনে উচ্চশব্দ সৃষ্টি দণ্ডনীয় অপরাধ। শব্দ দূষণ ও পরিবেশ দূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপ

1

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

2

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

3

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিত

4

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

5

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

6

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

7

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

আজ ২৫ মার্চ; পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নৃশংসতম হত্যাযজ্ঞের ক

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

13

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

শিকদার বাপ্পীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ ম

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

18

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

19

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

20