টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়ার শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও মিলাদ মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী ও নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষনজন্মা মানুষ ছিলেন। দেশ ও দেশের মানুষের প্রতি তাঁর ছিলো অগাধ ভালোবাসা। দেশের উন্নয়নে তিনি সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আদর্শ আমাদের মাঝে রয়ে গেছে। সেই আদর্শকে বুকে ধারন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জ বার আমাদের অস্তিত্বের স্থান। আজকে যে পদে আমি আছি সেখানে আগামীতে আপনারাও যেতে পারবেন। এটা আমাদের পরিচয়। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে নিয়েই আমাদের পথ চলতে হবে।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ও সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সংগঠনের সদস্য সচিব এড. কাজী আঃ গাফফার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, সিনিয়র এড. রফিক আহমেদ, এড. মশিউর রহমান শাহীন, এপিপি এড. ওমর ফারুক নয়ন, এড. আনজুম আহমেদ রিফাত, এড. বাঁধন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

2

একতা, উন্নয়ন ও মানবতার স্লোগানে আত্মপ্রকাশ করলো কাশীপুর ফাউন

3

অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমা

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

7

লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসবে জেলা প্রশাস

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

11

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

12

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুল

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

15

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থ

16

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

19

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

20