টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে ‘আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন’, নগদ অর্থ সহায়তা বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন’। গত রবিবার সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় সর্বস্ব হারানো শতাধিক পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো কমেনি। অসংখ্য মাটির ঘর ধসে পড়েছে এবং বহু পরিবার তাদের খাট, আলমারি, ফ্রিজ, জামাকাপড়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে চরম বিপাকে পড়েছেন। বহু বছরের কষ্টে গড়ে তোলা ছোট ছোট সংসার মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

​এই চরম সংকটে রবিবার সকাল ৮টা থেকে মাগরিব পর্যন্ত সংগঠনের স্বেচ্ছাসেবীরা কখনো সিএনজিযোগে, কখনো কাদামাটি ভেঙে, আবার কখনো দীর্ঘ পথ হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন।

​এদিন বাঁশখালীর বিভিন্ন দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। যার মধ্যে রয়েছে— ৭ নম্বর ওয়ার্ডের জলদী (মির্জির তলা), ৬ নম্বর ওয়ার্ডের হারুন বাজার, ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া (গুনাপাড়া), চেচুরিয়ার হুজিত্যাপাড়া, ৬ নম্বর ওয়ার্ডের কাতারিয়া, ৪ নম্বর ওয়ার্ডের কাতারিয়ার বেড়িবাঁধ এলাকা এবং বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইলশা এলাকা। এছাড়া, বন্যার পানিতে ভেসে গিয়ে নিহত হওয়া এক ব্যক্তির পরিবারের হাতেও বিশেষ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​সহায়তা বিতরণকালে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত মানুষের ভাঙা ঘরবাড়ি ও দুর্দশাগ্রস্ত জীবনযাত্রা প্রত্যক্ষ করেন। ভুক্তভোগী অনেকেই জানান, বন্যায় সব হারিয়ে নতুন করে জীবন শুরু করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

​সংগঠনের দায়িত্বশীলরা জানান, সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও দেশ-বিদেশের দাতাদের আন্তরিক সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই অনুদান পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এ লক্ষ্যে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন নারায়ণগঞ্জ কাশীপুরসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল দাতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

​উক্ত মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জুলহাস এবং সংগঠনের সক্রিয় সদস্য মোঃ উমাম।

​‘মানবতার সেবায়, আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায়’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

1

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

2

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

3

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

4

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

5

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

6

কায়েমপুরে ভয়াবহ আগুন ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবি

7

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

8

সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হ

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

14

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

15

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হাম

16

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

17

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

18

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

19

এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেল

20