টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করলেন এড. টিপু

 প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশ বরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী সহ তাদের অনুসারীদের অশালীন কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে হোসিয়ারী সমিতি সংলগ্ন সড়কে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাবা, মা, ভাইকে আপনারা সবাই চিনেন কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারীর বাবার নাম কেউ জানেন? তারেক রহমান দুই যুগের বেশী সময় ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁকে নিয়ে যারা অশ্লীল কথা বলে, কটুক্তি করে তাদের জিহ্বা আমাদের দেখা দরকার। আপনাদের জন্য আমাদের থানা কৃষক দল ও শ্রমিক দলই যথেষ্ট৷ বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে। তাতেই আপনি ঘোষনা দিয়েছেন আপনি আর কিছু বলবেন না। আগে ইতিহাস জানুন, তারা দেশের জন্য কি করেছে আর আপনি কি করছেন। দেশের বড় বড় ব্যবসায়ীদে কাছ থেকে চাঁদা নিচ্ছেন আর মাইকে নীতি কথা বলছেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুধু এনসিপি করেনি। দেশের সকল রাজনৈতিক সংগঠন, আপামর জনগণ করেছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলনের ফলে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানক সহ দেশ বরেণ্য নেতৃবৃন্দদের নিয়ে যে কটুক্তি করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্ত শেষে বিক্ষোভ মিছিলটি চাষাড়া হয়ে ২নং রেল গেইট এর সামনে গিয়ে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহ

3

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

4

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

5

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

6

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

7

শহরের ভবন গুলোতে পার্কিং ব্যবস্থা পরিদর্শনে নাউক চেয়ারম্যান

8

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপ

9

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

10

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

13

চট্টগ্রামে একযোগে ৩৩শ'র বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্র

14

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

15

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টা

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পা

18

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

19

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে গোলাম ফারুক খোকন এর বিশাল শোডাউন

20