পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোগনগর ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি আমার গোগনগরবাসীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসী তথা দেশবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা। এবারের ঈদ যেন সবচাইতে আনন্দমুখর হয়, সেই দোয়া করি। ঈদ মোবারক।
মন্তব্য করুন