টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

না’গঞ্জের দোকান-শপিংমল রাত ৮টার পর বন্ধের নির্দেশনা ডিসির

বিদ্যুতের অপচয় রোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাত ৮টার পর দোকান ও শপিংমল বন্ধ রাখা এবং সরকারি দফতরে অপ্রয়োজনীয় লাইট-ফ্যান বন্ধের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটি। 
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
সভায় জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করুন। রাত আটার পরে দোকান, শপিংমল বন্ধ রাখতে হবে। সরকারি দফতরে নিজ দায়িত্বে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বন্ধ রাখতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অবৈধ সংযোগ বন্ধে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প কারখানা অধ্যুষিত এলাকা। এখানে শিল্প কারখানায় যাতে বিদ্যুতের অভাবে উৎপাদন ব্যাহত না হয় সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 
এমপি আরও বলেন,বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রি-পেইড মিটার নিয়ে জনগণের মাঝে যে অসন্তোষ বিরাজ করছে সেটিও খতিয়ে দেখতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদ, প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার, ডিপিডিসির ডেপুটি ম্যানেজার কামাল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ে গণসচেতনতামূলক প্রচারণা জোরদার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার এবং লোডশেডিং কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন সুপারিশ গৃহীত হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

1

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

2

জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা বিএনপির জুলাই স্মৃতি স্তম্ভে পু

3

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

4

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

5

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলে

6

না’গঞ্জের দোকান-শপিংমল রাত ৮টার পর বন্ধের নির্দেশনা ডিসির

7

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

8

প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্

9

সোনারগাঁওয়ে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষ চারা বি

10

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

11

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

12

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিত

13

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

14

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

15

এমপি আলামিনকে শহিদের চ্যালেঞ্জ: প্রমাণ দেন আমি কবে ডাকাতি কর

16

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসবে জেলা প্রশাস

19

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেন এক টুকরো বুয়ে

20