টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোগনগরে নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গোগনগরে নিরাপত্তা মিছিল ও শোডাউন করেছে গোগনগর ইউনিয়ন যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) সকালে গোগনগরের শিষমহল এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি শিষমহল থেকে শুরু হয়ে গোগনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান  ও নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জ রোডে পদক্ষিন করে । এ সময় গোগনগর ইউনিয়নে যুবদলের নেতাকর্মী বিভিন্নস্থানে অবস্থান নেন। তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

গোগনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে, জনগণ তাদের রাজপথেই জবাব দেবে।
তিনি আরও বলেন, গোগনগরের মানুষ শান্তিপ্রিয়। কোনো অপশক্তিকে এই ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোগনগর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সিকদার, ফারুক হাওলাদার,গোগনগর ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রহমান, সায়মন, ছাত্রদলের সাবেক সদস্য ফয়সাল আহমেদ সহ সহস্রাধিক নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

1

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

2

আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর

3

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

4

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

5

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

6

আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পের আওতায় ৮ প্রতিবন্ধীর মা

7

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

8

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

9

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

10

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

11

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

12

রিপনের বাবা আব্দুর রহমানের মৃত্যুতে জাহাঙ্গীর আলমের গভীর শোক

13

আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের সভাপতির উপর হামলা

14

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থ

15

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

16

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

17

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের

18

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চে

19

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

20