টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনুষ্ঠান শুক্রবারেই হবে – শহিদুল ইসলাম

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয় নি।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১২টায় কলেজ প্রাঙ্গনে নবীনবরন উৎসবকে ঘিরে ছাত্রদের মাঝে দুটি গ্রুপের সৃষ্টি হয়।
মূলত এই আয়োজনটি শুক্রবার জুমআর দিনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা এই জুমআর দিনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ভালোভাবে নিতে পারছেন না। বিশেষ করে কলেজের পাশেই রয়েছে মসজিদ। মসজিদকে পাশে রেখে জুমআর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বিগত সময়ে সরকারি তোলারাম কলেজের নবীন বরণ বরণ বৃহস্পতিবার আয়োজন করা হতো। অনুষ্ঠানের পরদিন ছুটি থাকতো। শিক্ষার্থীরা বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিতেন। কিন্তু এবারের শুক্রবার ছুটির দিনে জুমআর দিনে আয়োজন ভালোভাবে নিতে পারছেন না।
এ বিষয়ে তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। প্রতিবছর নতুন শিক্ষার্থীদের বরন করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরও সময় মত হওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারনে তা হয় নি। যদিও কিছু কিছু বিষয়ে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর দ্বিমত ছিলো কিন্তু আমরা সকলের সাথে আলোচনা করে অনুষ্ঠানটি শুক্রবারেই (৮ মে) করার সিদ্ধান্ত নিয়েছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহফুজ খান এবং মূখ্য সংগঠক নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ (ফারাবী)।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক হাসান সিকদার, কলেজ শাখার সমন্বয়কারী সাখওয়াত হোসেন আকাশ, নিরব কাউছার, মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুহায, সাংগঠনিক সম্পাদক মোঃ তামিম ইকবাল, অর্থ সম্পাদক মোঃ আবির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মোঃ ছগির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থ

1

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায়

2

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

3

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

4

দৈনিক ইয়াদের ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভের সুস্থতা কামন

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

আজমিরী শিকদারের জন্ম দিন আজ দোয়া চাইলেন বাবা বাপ্পী শিকদার

7

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

8

ভালো ফলাফল চাইলে পড়ার টেবিলে মনোযোগী হতে হবে: ডিসি জাহিদুল ই

9

রিপনের বাবা আব্দুর রহমানের মৃত্যুতে জাহাঙ্গীর আলমের গভীর শোক

10

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবা

11

কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

12

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

13

এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেল

14

ডিজিটাল লাইসেন্স প্লেট নবায়নের দাবিতে রিকশা-মিশুক মালিক সমিত

15

তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকের জন্য ডিসি ও এসপি

16

গোগনগরে নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

17

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চে

18

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

19

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলে

20