টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

"আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন"— এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন এবং নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক।
এছাড়াও সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “শব্দদূষণ একটি নীরব ঘাতক। উচ্চমাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্য ও শিশুদের স্বাভাবিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। হাইড্রোলিক হর্ন, নির্মাণকাজের বিকট শব্দ, সাউন্ডবক্সের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে  আরো কঠোর হতে হবে।”
তিনি আরও বলেন, “আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করে সেখানে শব্দদূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। পরিবেশ অধিদপ্তর, ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”সুস্থ জীবনের জন্য শব্দদূষণ কমানো অপরিহার্য।”তিনি আরো বলেন,শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা,গাড়ি  চালক-শ্রমিকদের প্রশিক্ষণ, স্কুল পর্যায়ে সচেতনতা ক্যাম্পেইন ও নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপনের কার্যক্রম আরো জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

1

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

2

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচন

3

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

4

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার ক

5

ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নি

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

8

নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়

9

আইনজীবীদের নিয়ে সাখাওয়াতের জন্মদিন পালন

10

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

11

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

12

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহ

13

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী উচ্ছেদ অভিযানে যোগদান

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

16

আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পের আওতায় ৮ প্রতিবন্ধীর মা

17

মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিন সোহেল ও বন্ধু মহলের

18

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

19

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ জন,শপথ সন্ধ্যায়

20