টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

'শিশুশ্রম নিরসন ও প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও মনিটরিং হবে:ডিসি

শিশুশ্রম নিরসন ও শিশু অধিকার সুরক্ষার লক্ষ্যে নারায়ণগঞ্জে 'শিশুশ্রম নিরসনে করণীয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ খ্রি. জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব মোঃ আব্দুল ওয়াদুদ। 
সেমিনারে বক্তারা শিশুশ্রমের ভয়াবহতা, এর কারণ এবং নিরসনে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্প-কারখানা, হোটেল, ওয়ার্কশপ ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ বন্ধে আইনের কঠোর প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র পরিবারের শিশুদের জন্য বিকল্প শিক্ষা ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “শিশুশ্রম একটি জাতীয় সমস্যা। একটি শিশু যখন কলমের বদলে হাতুড়ি ধরে, তখন একটি জাতির ভবিষ্যৎই অন্ধকার হয়ে যায়। শিশুশ্রম নিরসনে শুধু আইন নয়, সমাজের সর্বস্তরের মানুষের মানসিকতার পরিবর্তন জরুরি।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল হওয়ায় এখানে শিশুশ্রমের ঝুঁকি বেশি। আমরা কল-কারখানা মালিক, শ্রমিক নেতা, এনজিও এবং অভিভাবকদের নিয়ে সমন্বিতভাবে কাজ করব। প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত রাখবে।”
প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, “সরকার ২০২৫ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম এবং ২০৩০ সালের মধ্যে সকল প্রকার শিশুশ্রম নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ করছে। এজন্য জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ২০১০ বাস্তবায়ন ও শ্রম আইন ২০০৬ এর কঠোর প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে।”
তিনি বলেন, “শুধু অভিযান দিয়ে শিশুশ্রম বন্ধ করা যাবে না। দারিদ্র্যই এর মূল কারণ। তাই শিশুদের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে। মালিকপক্ষকেও বুঝতে হবে, শিশুশ্রম ব্যবহার করে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে এটি দেশের জন্য ক্ষতিকর। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই উদ্যোগ সারাদেশের জন্য মডেল হতে পারে।”
সেমিনারে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এএফএম মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, জেলা প্রশাসনের কর্মকর্তা, শ্রম অধিদপ্তর, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

1

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

2

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

3

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন

4

বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯

5

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

6

ফ্যাসিস্ট মিন্টু মন্ডলের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা

7

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

10

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

11

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিত

12

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল

13

এমপি আলামিনকে শহিদের চ্যালেঞ্জ: প্রমাণ দেন আমি কবে ডাকাতি কর

14

কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনুষ্ঠান শুক্রবারেই হবে – শহিদুল ইস

15

বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি সকল বাঙালীর উৎসব: এস এ

16

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

17

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

18

চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন' এর শো-র

19

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

20