
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতির নেতৃত্বে একটি বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের ২নং রেলগেইট এলাকা থেকে বিশাল শোডাউন বের করা হয়। এতে অংশ নেন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
সদর থানা যুবদল নেতা বাপ্পি চিশতি বলেন, কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা মেনে নেওয়া হবে না। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ফয়সাল হাসান, হারুন, আকাশ আহম্মেদ পায়েল, ফারুক, মোল্লা রবিন, রানা, জাহিদুল, পারভেজ, ডিজে আরমান, সামসুল, রামিন, আনন্দ, হৃদয়, চান, মাসুম বাবুল সহ অন্যান্য যুবদলের নেতৃবৃন্দরা।