টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন

মেধা থাকা সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছিল মেধাবী প্রতিবন্ধী রাহাতের। তার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। বোধবার ২৪-৬-২৬ ইং সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ে  নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের মানবিক সহায়তা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে রাহাত ও তার পরিবার।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাহাতকে  আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে রাহাত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্যারের এই সহায়তায় আমি আবার লেখাপড়া চালিয়ে যেতে পারব। আমি জীবনে বড় হয়ে মানুষের সেবা করতে চাই।
মানবিক সহায়তা প্রদানকালে সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের সম্ভাবনা। রাহাতের মতো মেধাবী শিক্ষার্থীরা যদি সঠিক সহযোগিতা পায়, তারা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। রাহাতের মতো শিক্ষার্থীদের তালিকা করে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে।
রাহাতের পরিবার উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তার পড়ালেখার জন্য সকলের দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিন সোহেল ও বন্ধু মহলের

1

আদালত স্থানান্তর নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আনোয়ার প্রধা

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

একটি কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশৃঙ্খলা সৃষ্টির

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

6

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

7

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

8

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

9

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্

10

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

11

অনলাইন গণশুনানি’ আয়োজনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি

12

জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ত

15

আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

রানার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানালেন জাবেদ বেপারী

18

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

19

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

20