টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে মাদকমুক্ত গড়তে ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ মিছিল

 ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জকে একটি নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের  (রেজি নং- ২৫৫৮) প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ জুন বিকালে প্রতিবাদ মিছিলটি জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশনের সামনে এসে শেষ হয়। 
প্রতিবাদ মিছিল শেষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতী বলেন, ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক-নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এবং মাদক মুক্ত দেশ গড়তে তার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।
দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জের পরিবেশ!। আপনারা জানেন গতকালকে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যে ঘটনায় আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ ও আমাকে জরানো হয়েছে। আমাদের একটি কথা এখনো স্পষ্ট মাদক বিষয়ে কাউকে পোস্ট দেওয়া হবে না সে আমার আপন ভাই হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুঃখের বিষয় আজ একটি পত্রিকাতে দেখতে পেলাম আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ ও আমাকে জড়িয়ে বলা হয়েছে আমাদের নাকি টর্চার সেল রয়েছে। আসলে টর্চার ছেলেটা কি আমি তাদের কাছে জানতে চাই। আমি নারায়ণগঞ্জ থানার ওসি মহোদয় জেলা এসপি মহোদয় কে অনুরোধ করবো আপনারা তদন্ত করুন এবং এর টর্চার সেল বের করুন। যদি আমাদের কোন টর্চার সেল থাকে তাহলে আমাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের জড়িয়ে যারা অপপ্রচার চালাচ্ছে শান্ত স্ট্যান্ডেকে অশান্ত করার চেষ্টা করছে, গত কয়েক বছরেও স্ট্যান্ডে কোন দুর্নাম হয়নি মাদক মুক্ত নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে ঘুরতে চাই। যারা মাদক ব্যবসা করেন আজ রাতে আবার হুঁশিয়ারি  করে দিতে চাই যারা অপপ্রচার করছেন মনে করেছেন অপপ্রচার করলে আমরা মাদক বিরোধী অভিযান থেকে কিন্তু না শরীরের রক্ত যে পর্যন্ত আছে এখান থেকে মাদক দূর করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ।
এই সময় মাদকবিরোধী প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মালেক সরদার, সহ-সভাপতি লুৎফর রহমান মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্তান প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পি চিস্তি, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন টিপু, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ রাজিব,সহ দপ্তর  সম্পাদক মোহাম্মদ রফিক, প্রচার সম্পাদক পায়েল হোসেন আকাশ সহ সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুক্তার খন্দকার নির্বাহী সদস্য হান্নন, সহ কেবিনেটের সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ সিটি পার্কে নাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অন

1

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

2

ঈদের ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক

3

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

4

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

5

পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানা গেল নতুন সম্ভাব্য সময়

6

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা

7

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

8

এসপি, সিভিল সার্জনের সঙ্গে আমরা জুলাই যোদ্ধা জেলার নেতৃবৃন্দ

9

জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

10

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে মাদকমুক্ত গড়তে ট্রাক ট্যাংকলরি

13

সিদ্ধিরগঞ্জে অবহেলিত জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

14

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

15

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

16

র‍্যাব-১১ এর "টাউন হল মিটিং": মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ

17

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

18

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

19

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে

20