টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে এক দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে মহানগরী মজলিস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ​মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি শেখ শাব্বীর আহমাদ।
​অনুষ্ঠানে দায়িত্বশীলদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা সভাপতি আনাস আহমদ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, সরকারি তোলারাম কলেজ ইউনিট সভাপতি আমির মুহাম্মদ সিয়াম প্রমুখ।
​প্রধান অতিথির বক্তব্যে মুফতি শেখ শাব্বীর আহমাদ বলেন, "পরীক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের মেধা ও নৈতিকতার সঠিক সমন্বয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। কেবল ভালো ফলাফল নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।" তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
​অনুষ্ঠানে আগত পরীক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে ফাইল, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পরীক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সবশেষে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

1

ফ্যাসিস্ট মিন্টু মন্ডলের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

অন্যায়-অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না, অবশ্যই মূল্যায়ন করা হ

4

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

7

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

8

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

9

প্রধানমন্ত্রীকে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ই

10

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

11

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

12

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

13

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচন

14

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

15

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফকরুল ইসলামকে শুভেচ্

16

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

17

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

18

গোগনগরে নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20