টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রধান

 নারায়ণগঞ্জের পানগাঁও থেকে জালকুড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রস্তাবিত নতুন সড়ক নির্মাণের জন্য চলমান ভূমি সার্ভে ও অধিগ্রহণ কার্যক্রম স্থগিত করে বিকল্প পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।
এ দাবিতে তারা  প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত আবেদনপত্র পাঠিয়েছেন। আবেদনপত্রটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
আবেদনে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের ০৮/০৩/২০২৬ তারিখের একটি স্মারকের মাধ্যমে পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণের উদ্যোগের কথা তারা জানতে পেরেছেন। প্রস্তাবিত অধিগ্রহণের আওতায় অসংখ্য বসতবাড়ি, মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। 
এলাকাবাসীর ভাষ্য, এখানে প্রায় ৫০ থেকে ৬০ পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে। অধিগ্রহণ বাস্তবায়িত হলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হবে, শত শত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং হাজারো মানুষ কর্মসংস্থান হারাবেন।
আবেদনে এলাকাবাসী উল্লেখ করেন, আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু এমন কোনো উন্নয়ন গ্রহণযোগ্য হতে পারে না, যার জন্য হাজার হাজার মানুষ তাদের শতবর্ষের আবাসস্থল ও জীবিকার উৎস হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে।
তারা জানান, আর্থিক ক্ষতিপূরণ দিলেও বহু বছরের গড়ে ওঠা সামাজিক বন্ধন, ব্যবসায়িক অবকাঠামো ও ধর্মীয় অনুভূতি ফিরিয়ে আনা সম্ভব নয়।
  
এলাকাবাসীর ৪ দফা দাবির মধ্যে রয়েছে: (১) প্রস্তাবিত সড়কের জন্য চলমান সব ভূমি সার্ভে ও অধিগ্রহণ কার্যক্রম অবিলম্বে স্থগিত করা।
(2)  স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও অংশীজনদের নিয়ে উন্মুক্ত গণশুনানির আয়োজন।
(৩) জনবসতি ও স্থাপনা রক্ষায় বিকল্প রুট নির্বাচন বা বিদ্যমান সড়ক উন্নয়নের সম্ভাব্যতা যাচাই।
(৪)জনগণের সম্মতি ছাড়া কোনো ভূমি অধিগ্রহণ না করার নির্দেশনা।
আবেদনকারীরা বিশ্বাস করেন, প্রধানমন্ত্রীর মানবিক ও ন্যায়ভিত্তিক নেতৃত্বে তাদের এই ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়

1

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চে

2

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

3

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার ব

4

আজ পবিত্র আশুরা

5

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

6

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন

7

জাহাঙ্গীর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

8

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

9

মিশন পাড়া জামে মসজিদের সামনে থেকে ময়লা অপসারণের দাবিতে প্র

10

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

11

একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসল

12

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

13

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অ

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর

17

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

18

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের

19

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

20