টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সামাজিক, মানবিক ও সৃজনশীল সাহিত্য সংগঠন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও সংগঠনের মুখপাত্র সাহিত্য সাময়িকী কাব্যছন্দ -এর উদ্যোগে কবি,লেখক, সাংবাদিক, সংগঠক,সাংস্কৃতিক  ও সামাজিক পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং শিশু- কিশোর শিক্ষার্থীদের  অংশগ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল। সেই সাথে ৮ মার্চ  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্ব স্ব ক্ষেত্রে কর্মদক্ষতা ও নারীদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখায় ১০ জন নারীকে সন্মাননা সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি সুস্থ মানষিক চিন্তার বিকাশে ও পাঠ্যাভাস গড়ে তুলতে শিশুতোষ ছড়া ও গল্পের বইসহ গল্প, কবিতা ও প্রবন্ধের বই উপহার হিসেবে বিতরণ করা হয়। 


কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি,সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে ও সহ সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস,এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন ও কোষাধ্যক্ষ শিপন জোমাদ্দার  এর সার্বিক তত্বাবধানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান এস, এম জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবি আল আশরাফ বিন্দু, কবি মোঃ আব্দুল রহমান, কবি ইয়াদী মাহমুদ, ৪২টি জোটভুক্ত সংগঠনের প্রধান  এড: আবুল কালাম আজাদ, সেন্ট্রাল জেনারেল হাসপাতালে এর পরিচালক মো: মনিরুজ্জামান, আনন্দধাম এর নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু,ডা: নেছার আহমেদ তমাল,কবি আদিত্য রুপু ,কবি ফরিদুল মাইয়ান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, কবি কাজী আনিসুল হক হীরা, কবি মাসুদ রানা লাল,কবি রাজ লক্ষী প্রমুখ।


উপস্থিত সন্মানিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আমাদের যেমন ত্যাগ ও সংযম শিক্ষা দেয় তেমনি হিংসা ও লোভ পরিহার করতে শেখায়। সেই সাথে আল্লার নৈকট্য পেতে উপসনায় নিয়োজিত রাখে। আর ২৬ মার্চ  যথাযোগ্য মর্যাদায় আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবো সেই সাথে দেশ ও জনগণের কল্যাণে সবাই নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা পালন করে যাবো।


এ সময় ৮ মার্চ-২০২৬ আন্তর্জাতিক  নারী দিবস উপলক্ষে উপস্থিত ১০ জন নারীকে  তাদের কর্মময় জীবনের সফলতা কামনায় ও কাজে উৎসাহ প্রদানে কাব্য ছন্দ এর পক্ষ থেকে  সন্মাননা সনদপত্র প্রদান করা হয়। 

আলোচনা, সন্মাননা সনদপত্র প্রদান ও বই বিতরণ  শেষে পৃথিবীর মায়া ত্যাগ করে যারা আমাদের মাঝ থেকে চীর বিদায় নিয়েছেন তাদের  সকলের রুহের মাগফেরাত কামনায় এবং যাহারা জীবন দশায় অসুস্থ জীবন যাপন করছেন তাদের  সুস্থতা এবং দীর্ঘায়ু  কামনাসহ  দেশ ও বিশ্ববাশীর  উপর শান্তির কামনায় দোয়ার মোনাজাত পাঠ করা হয়। 

এ সময় কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও কাব্য ছন্দ সাহিত্য সাময়িকী'র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, এনামুল হক প্রিন্স, এড. শারমিন আক্তার রেখা, জহিরুল ইসলাম মিন্টু, মাকসুদা ইয়াসমিন,  ঝুমি,রিয়া খান,আফরোজা, অর্ক,কারজানা আক্তার মনি,বুবলী আক্তার, সুবলী আক্তার, পিয়াসা, অমি,লাবণ্য, সাজ্জাদ হোসেন মীর্জা, উজ্জ্বলসহ প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবা

1

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

2

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

3

চট্টগ্রামে একযোগে ৩৩শ'র বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্র

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

6

জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের

7

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায়

8

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ান

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

11

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

12

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী

13

আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়ার শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও মি

14

মোবাইল আসক্তি থেকে ফিরে বইয়ে মনোযোগ দিতে হবে: এড.সাখাওয়াত

15

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

16

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

19

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের আনন্

20