বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলনের অঅনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা রায়হান কবীর।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ, পারস্পরিক যোগাযোগ ও সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন